Breaking News

তালায় জাতীয় যুব দিবস পালিত

Spread the love

জহর হাসান সাগর: তালায় ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) সকালে একটি যুব র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা,ক্রেস্ট বিতরণ ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক উপ-পরিচালক নাজমুন নাহার।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. মফিদুল হক লিটু,খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু,রেড জুলাই সাতক্ষীরার যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মীজা সাকিব জালাল আহমেদ রুমি, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন প্রমুখ। আলোচনা সভা শেষে ১৯ জনের মাঝে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ এবং ৫ জন উদ্যোক্তার মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com