তালায় গাছের ডাল কাঁটা নিয়ে মারামারি আদালতে মামলা দায়ের

Spread the love

জহর হাসান সাগর :তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামে লেবুগাছের ডাল কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী খন্দকার ইদ্রীস আলীর স্ত্রী মিনা বেগম (৪২) বাদি হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, একই গ্রামের মৃত খন্দকার আব্দুল মান্নানের পুত্র খন্দকার বাবলুর রহমান ( ৫৫) ও বাবলুর রহমানের স্ত্রী ফিরোজা বেগম (৪৫)।

ভুক্তভোগী মিনা বেগম জানান, প্রতিপক্ষরা বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাচন করে আমাদের উপর। আমার স্বামী প্রতিবন্ধী ও ছেলে বাইরে পড়াশোনা করে। আমার ঘরের উপর তাদের লাগানো আম গাছ ও লেবু গাছের ডালপালা আমার টিনের ঘরের চাল নষ্ট করে দিচ্ছে। বিষয়টি তাদের জানালে তারা ডাল কেটে দিতে বলে। গত ২৭/০৫/২৫ তারিখ সকাল ১০ টার দিকে এলাকার এক শ্রমিককে দিয়ে ডাল কাটতে গেলে তারা আমার উপর আতর্কিত হামলা চালায়। আসামিগণ আমার গলা চাপিয়া ধরে,আমার মাথায় আঘাত করে, বাঁশের লাঠি দিয়া আমাকে এলোপাতাড়ি মারে এবং আমার বাড়ির মধ্যে প্রবেশ করিয়া আসবার পত্র ভাংচুর করে ও ঘরে কিছু টাকা ছিল সেগুলো চুরি করে। তিনি আরও বলেন, এঘটনায় সাতক্ষীরা বিজ্ঞ আমলি আদালতে মামলা করেছি, আমরা ন্যায় বিচার কামনা করছি।

প্রতিবন্ধী খোন্দকারী জানান, এ বিষয়ে এলাকার সালিশ ডেকেছিলাম তারা কারো কথা মানতে চায় না। গায়ের জোরে সবকিছু করতে চাই। বর্তমানে আমার গরু ও ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং আমাদেরকেও হুমকি দিচ্ছে। আমরা বড্ড অসহায় হয়ে পড়েছি। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।

ইউপি মেম্বার বাইজিত হুসাইন জানান, বিষয়টি জানার জন্য আমি উভয় পক্ষকে ডেকেছিলাম। ভুক্তভোগীর মাথায় ক্ষত দেখেছিলাম, গলায় দাগ দেখেছিলাম।

এ বিষয়ে বাবলুর রহমান জানান যা হবার হবে, কোনো বসাবসি করব না।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com