Breaking News

তালায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ

Spread the love

জহর হাসান সাগর:তালায় অবৈধ কারেন্ট জাল বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। রবিবার (২০জুলাই)বেলা ৩ টার দিকে উপজেলার জাতপুর বাজারে এ অভিজানের নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুদ করার দায়ে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ৫(২)ক ধারায় জাতপুর বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলাম কে ১০ হাজার,ও নিতাই পাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, মেরিন অফিসার আসারুল ইসলাম,ফিল্ড অফিসার রফিজ উদ্দিন,জাতপুর ক্যাম্প ইনচার্জ অশোক কুমার পাল,জাতপুর বাজার কমিটির সর্বাধিনায়ক ইমরান সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা তারিক ইমাম বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com