Breaking News

ডুমুরিয়ায় যুবদলনেতা শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা

Spread the love

আব্দুর রশিদ:সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শামীম হোসেন (৩৩) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য ছিলো বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে হত্যা করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার জবাইকৃত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয় । আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
খবর পেয়ে ঘটনা স্থলে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com