টানা বৃষ্টিতে উৎপাদন বেড়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের

Spread the love

ডেস্ক রিপোর্ট: টানা বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে। সোমবার (২ জুন) সকাল থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তাছাড়া চালু হয়েছে ৪টি ইউনিট।কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরে একটি একটি ইউনিট চালু রাখা সম্ভব হয়। এতে উৎপাদন সর্বনিম্নে গিয়ে ঠেকে। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। এর মধ্যে সচল করা হয়েছে ১ নম্বর ইউনিট, ২ নম্বর ইউনিট ও ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ১২০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াটসহ সর্বমোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, এতদিন কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কেন্দ্রের ৫টি ইউনিটে শুধুমাত্র ১টি চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। টানা বৃষ্টির পর গত শনিবার ২টি ইউনিট এবং রোববার আরও একটিসহ মোট ৪টি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে বাকি ইউনিটও চালু করা সম্ভব হবে।এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্থর ছিল ৮৬ দশমিক ৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬.২৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। বৃষ্টিতে পানির লেভেল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্ক

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com