Breaking News

টানা চার দফায় কমল সোনার দাম, ভরিতে কমল ৩,৩২৪ টাকা

Spread the love

নিউজ ডেস্ক:
দেশের বাজারে টানা চতুর্থ দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল নয়টায় বাজুসের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দর সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুস ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গতকাল শনিবার পর্যন্ত এ মানের সোনার দর ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

তবে সোনার দাম কমানো হলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ক্যাটাগরিভেদে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

পে স্কেলে পেনশন বাড়ছে শতভাগ

Spread the loveডেস্ক রিপোর্ট: নবম জাতীয় বেতন কাঠামোয় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য পেনশনের পরিমাণে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com