Breaking News

জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস পাওয়ায় সাতক্ষীরায় দোয়ার আয়োজন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাস দিয়ে রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাতক্ষীরা জামায়াতের নেতাকর্মীরা। এ নিয়ে শুকরিয়া আদায়ে দোয়ার আয়োজন করেছে জেলা জামায়াতে ইসলামী। রায় ঘোষণার পর অনেকে নফল নামজ আদায় করে। কেউ আবার নফল রোযা ও রাখে।মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে আছরের নামাজের পর শহরের মুন্সিপাড়া জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল দলের নেতাকমীসহ স্থানীয়দের নিয়ে দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এসময় জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আফছারসহ অনেকে উপস্থিতি ছিলেন।
দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াত আমীর বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। আজকের রায় সেটাই প্রমাণ করেছে। দেশবাসীর মতো আমরা সাতক্ষীরা আজকের এই রায়ে ভীষণ খুশি। তিনি বলেন, এটা আমাদের জন্য আনন্দের খবর। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
প্রসঙ্গত: এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন তিনি। গ্রেফতারের আগে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com