জাপান-অস্ট্রেলিয়া ও ভারতীয়রা নিজেদের জন্য খারাপ মনে করে ট্রাম্পকে

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করেন জাপানি, অস্ট্রেলিয়ান ও ভারতীয়দের বেশিরভাগ। এছাড়া বেশিরভাগ অস্ট্রেলিয়ান ও ভারতীয়রা মনে করেন এশিয়ার জন্য ট্রাম্প সরকার উপকারীর চেয়ে বেশি অপকারী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের ওপর চালানো একটি জরিপের ফলাফলে ওঠে এসেছে এ তথ্য।

চারটি দেশই সামরিক জোট কোয়াডের সদস্য। প্রত্যেক দেশের এক হাজার জন মানুষের ওপর এ জরিপ চালায় সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস সেন্টার।

জরিপটি হয় গত আগস্টে। এতে দেখা গেছে ৫৬ শতাংশ অস্ট্রেলিয়ান, ৫৪ শতাংশ ভারতীয় এবং ৫৯ শতাংশ জাপানি বলেছেন ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের দেশের জন্য খারাপ।

জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ অস্ট্রেলিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা তাদের দেশকে সুরক্ষিত করেছে। যা ২০২৪ সালের তুলনায় ১৪ পয়েন্ট কম। অপরদিকে ৪৭ শতাংশ জাপানি বলেছেন মার্কিনিদের সঙ্গে মিত্রতা থাকায় তারা সুরক্ষিত।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা ধরে রাখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মত দিয়েছেন।

এদিকে চীনের ক্ষেত্রে তারা ভালো মত দিয়েছে।

জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ অস্ট্রেলিয়ান, ৪০ শতাংশ মার্কিনি, ৫৮ শতাংশ জাপানি এবং ৪৬ শতাংশ ভারতীয় বলেছেন, চীন এশিয়ার জন্য ভালোর চেয়ে খারাপ বেশি।

৫৯ শতাংশ জাপানি বলেছেন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের দেশ খুবই দুর্বল।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com