চায়ের দোকানে বসা নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসীর তুমুল সংঘর্ষ

Spread the love

অনলাইন ডেস্ক:
একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তিকে মারধরের জেরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এলাকাবাসী। এসময় ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সিলেট নগরীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে েজানা গেছে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজের সঙ্গে নগরীর গার্টেন টাওয়ার এলাকায় বসা নিয়ে মাছিমপুর এলাকার দিপু নামে এক ব্যক্তির সংঘর্ষ হয়। এতে আজিজ ও যুবদল কর্মী রুম্মান খান মুন্না আহত হন। আহত আজিজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর অনুসারী হিসেবে পরিচিত।

খবর পেয়ে আজিজের অনুসারী ও বিএনপি নেতাকর্মীরা মাছিমপুর এলাকায় দিপুর বাসায় যান। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণের চেষ্টা করেন। এতে বিএনপি নেতাকর্মীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

এ ঘটনার খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা গার্টেন টাওয়ার এলাকায় জড়ো হতে শুরু করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সদস্যরাও ছিলেন। সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে মাছিমপুর ও সোবহানীঘাট এলাকায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপি নেতা আজিজের উপর আওয়ামী লীগের এক সন্ত্রাসী হামলা করেছে। সে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরের স্বামী।’তবে এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের আটকে রাখার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

About dainiksatkhira24

Check Also

পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Spread the loveরুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com