Breaking News

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

Spread the love

ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।রোববার (২৯ মার্চ) ভোরে পদ্মা নদী এলাকায় হঠাৎ ঘন কুয়াশা নেমে এলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভোর ৪টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘এনায়েতপুরী’ ও ‘বাইগার’ নামের দুটি ফেরি মাঝনদীতে কুয়াশার কারণে আটকা পড়ে এবং পরে সেখানেই নোঙর করে।

এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় উভয় ঘাটে একাধিক ফেরি নোঙর করে অপেক্ষা করতে থাকে।

মধ্যরাতের পর থেকেই কুয়াশা বাড়তে শুরু করে এবং ভোরের দিকে তা ঘন আকার ধারণ করে। ফলে নদীপথের পাশাপাশি সড়ক ও মহাসড়কেও এর প্রভাব পড়ে। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে, কোথাও কোথাও কম দৃশ্যমানতার কারণে গাড়ি থামিয়ে রাখার ঘটনাও দেখা যায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক আবদুস সালাম বলেন, আকস্মিক কুয়াশায় নদীপথ অন্ধকার হয়ে আসায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভোর ৪টার দিকে ঘাট ছেড়ে যাওয়া দুটি ফেরি মাঝনদীতে কুয়াশার কবলে আটকা পড়লে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে সাতটার দিকে কুয়াশা কমলে মাঝনদীতে থাকা ফেরিগুলো ঘাটে ফিরে আসে এবং নোঙরে থাকা ফেরিগুলো একে একে চলাচল শুরু করে।

About dainiksatkhira24

Check Also

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতেও ঈদ উদযাপিত

Spread the loveডেস্ক রিপোর্ট: সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে একদিন আগেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com