গ্রামের কথা নিউজ পোর্টাল’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি :জনপ্রিয় নিউজ পোর্টাল গ্রামের কথা’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টায় শহরের ম্যানগ্রোভ সভা সেন্টারে এ কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামের কথা নিউজ পোর্টাল’র সম্পাদক ও দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক এম ঈদুজ্জামান, সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস। দৈনিক লাখোকন্ঠ ও দি ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোর্ট এর আইনজীবী মো. আবু তালেব, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি এম বেলাল হুসাইন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিঠুন, একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলী প্রমুখ । এসময়সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com