খালেদা জিয়ার অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে: নরেন্দ্র মোদি

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এই বিয়োগান্তক ক্ষতি সয়ে নেওয়ার জন্য তার পরিবারকে ধৈর্য দান করুন।’

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে মোদি বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে।’

খালেদা জিয়ার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তার দর্শন ও রেখে যাওয়া আদর্শ আমাদের অংশীদারত্বকে এগিয়ে নিতে পথ দেখাবে।’

তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আইন অমান্য করে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com