
মোমিনুর রহমান: দেবহাটা উপজেলার ০১ নং কুলিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১, প্রভাষ চন্দ্র মন্ডল এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে অনাস্থা প্রদান করে, ইউপি সদস্যা প্যানেল চেয়ারম্যান-২, মোছাঃ ফতেমা খাতুনকে দায়িত্ব প্রদানে ইউএনও বরাবর আবেদন করেছে ইউপি সদস্যরা। কুলিয়া ইউনিয়নের মোট ১২ জন ইউপি সদস্য / সদস্যাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ ৭ জন অনাস্থার আবেদন পত্রে স্বাক্ষর করেন। ১৬/০৯/২৯২৫, তারিখের আবেদন পত্রে অনিয়ম গুলো হল-১। ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত না থাকা। ২। নিজ নামে একাধিক প্রকল্প গ্রহণ করে এবং নিজ এলাকায় বরাদ্দ বেশী করে নেওয়া। ৩। ব্যক্তিগত ভাবে বিশেষ দলের সুবিধা প্রদান। ৪। পরিষদের গ্রাম আদালতের মামলা পরিচালনায় নিজের পছন্দীয় দলীয় লোকজনের প্রাধান্য দেওয়া। ৫। ভাতা কার্ড যাচাই বাছাই ও পরিবর্তন করার ক্ষেত্রে ইউপি সদস্যদের মতামত না নিয়ে গোপনে নিজের ইচ্ছা মত কাজ করেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনাস্থা চেয়েছে সংখ্যা গরিষ্ঠ ইউপি সদস্যরা। ইউনিয়ন পরিষদের সকল কাজ জনসাধারণের সুবিধাতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল এর স্থলে প্যানেল চেয়ারম্যান-২, মোছাঃ ফতেমা খাতুনকে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করার জন্য ইউএনও বরাবর আবেদন করেন। কুলিয়া ইউনিয়নের জনসাধারণের সুবিধাতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডলকে অবিলম্বে তাকে অনাস্থা প্রদান করে এবং প্যানেল চেয়ারম্যান-২, ইউপি সদস্যা মোছাঃ ফতেমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রদান করার জন্য দেবহাটা উপজেলা ইউএনও মহোদয় এর কাছে জোর দাবী জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
