
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগজ্ঞে দিন দুপুরে তালা ভেঙে নগদ টাকা ¯স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে| সোমবার (১ জুন ) কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামে ইয়াদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে| ভুক্তভোগী ইয়াদ আলী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন| তিনি প্রবাজপুর গ্রামের বাসিন্দা| ভুক্তভোগী মর্জিনা খাতুন ও তার ছেলে ইমরুল ও ইকবাল হোসেন বলেন ,সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে সপরিবারে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে এক আত্মীয়র পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত খেতে যান তারা | সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে সেখান থেকে বাড়িতে ফিরে পিছনের টিনের বেড়া ভাঙ্গা এবং বারান্দার প্রধান গেট, গ্রিল ও তালা ভাঙ্গা এবং জানালার গ্রিল কাটা| ঘরে ঢুকে দেখি সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে| এরপর দেখি ঘরের আলমারির ড্রোয়ারে রাখা নগদ ৫০ হাজার টাকা, ৯০ হাজার টাকা মূল্যের ২ জোড়া কানের দুল, ৬ আনা ওজনের ৬০ হাজার টাকার মূল্যের স্বর্ণের চেইন, ৩ আনা ওজনের ১টি আংটি এবং ,১ আনা ওজনের ১ টি নাকফুল সহ সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে |
এ বিষয়ে থানার উপ -পরিদর্শক পলাশের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পাওয়ার তদন্ত করা হয়েছে |
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
