Breaking News

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে| মঙ্গলবার (২ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি| ওই গৃহবধু একই গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী|

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে নিজ বাড়ির বারান্দায় অবস্থানকালে কল্পনা রানী মল্লিককে একটি বিষধর সাপ কামড় দেয়| সাপের কামড়ের পর তাকে স্থানীয় ওঝা-ˆবদ্যের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করে তার পরিবারের লোকজন|
মঙ্গলবার সকালে তাকে কালিগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়| সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন| কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যু হয় তার|

About dainiksatkhira24

Check Also

কালিগঞ্জের এআই ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল সিজারে রোগী সাবিনার মৃত্যু

Spread the loveরঘুনাথ খাঁ: কোন বিশেষজ্ঞ এনেসথেসিয়া ছাড়া সিজার করতে যেয়ে সাবিনা খাতুন নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com