Breaking News

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

Spread the love

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করার ঘোষণা দিয়েছেন।সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’
এই ঘোষণার আগে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যদিও তিনি ইউএসএমসিএ-এর (USMCA) আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন।ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন। ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর খাত-নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন, যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর আছে ২৫ শতাংশ।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com