Breaking News

ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

Spread the love

ডেস্ক রিপোর্ট: ইরানে টানা ষষ্ঠ রাতের মতো বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসে চালানো এ হামলায় বিদ্যুৎ অবকাঠামো, রেলস্টেশনসহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।ইরানি কর্মকর্তারা জানান, হামলার ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ শুরুর আগে যেমন পরিস্থিতি ছিল, হরমুজ প্রণালি আর কখনো সেই অবস্থায় ফিরবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর করতে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান চালিয়ে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

About dainiksatkhira24

Check Also

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

Spread the loveডেস্ক রিপোর্ট: বাহরাইনে নোঙ্গর করে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নৌঘাঁটি ‘পঞ্চম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com