Breaking News

আশাশুনিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Spread the love

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে পরমেশ্বর ভগবত শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে সদর রাস মন্দিরে পূজা অর্চনা শুরু করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বেলা ১১ টায় রাস মন্দিরে আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী আলোচনা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধস কুমার ব্যানার্জী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সেক্রেটারী রনজিত কুমার বৈদ্যর সঞ্চালনায় আলোচনা সভায় শ্রীমত ভগবত গীতার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, প্রধান আলোচক বিল্ব মঙ্গল দেবনাথ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ ব্রহ্মচারী সুমন মহারাজ, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সদর রাস মন্দিরের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আশাশুনি সেবাশ্রমে গিয়ে শেষ হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com