আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম মোস্তাফিজুর রহমান। আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা জেলার উপদেষ্টা কমিটির সদস্য জি এম মুজিবুর রহমান, ইয়ুথ গ্রুপের কর্ণ বিশ্বাস কেডি, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় দ্বীপা মন্ডল (৮ম শ্রেণি) ১ম, সুমনা খাতুন (১০ম) ২য় ও মোবাশ্বেরা তাবাচ্ছুম (৯ম) ৩য় স্থান, উপস্থিত বক্তৃতায় রুবাইয়া সুলতানা (৯ম) ১ম, মিম আক্তার (৯ম) ২য় ও সাদিয়া ইসলাম (১০ম) ৩য় স্থান অধিকার করে। কুইজ প্রতিযোগিতায় মোবাশ্বেরা তামাচ্ছুম (৯ম) ১ম, রুকাইয়া আহমেদ (৯ম) ২য় ও মারুফা সুলতানা এশা (৬ষ্ঠ শ্রেণি) ৩য় স্থান অধিকার করে। দেশাত্ববোধন গানে বন্যা মন্ডল, হাজরা খাতুন ও তুলি বিজয় লাভ করে। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com