Breaking News

আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ নুরুল আমিনকে দাফন

Spread the love

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ নুরুল আমিনকে দাফন করা হয়েছে। শনিবার রাত্র ৮.৩০ টায় মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার দুপুর ১২.০৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃতঃ নিছার উদ্দিন ঢালীর মেজ পুত্র ডাঃ নুরুল আমিনের জানাযা নামাজ আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। অন্যদের মধ্য নায়েবে আমির নুরুল হুদা, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, সহ-সেক্রেটারী মাওঃ ওবায়দুল্লাহ, সহ-সেক্রেটারি মাওঃ ওসমান গনি, সাবেক সংসদ সদস্য এড. স ম সালাউদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবান মুকুল, উপাধ্যক্ষ আব্দুস সবুর, এড. আজিজুর রহমান, আশাশুনি উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোরতাজা, কালিগঞ্জ উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী, নায়েবে আমীর আবু ইসলাম, দেবহাটা থানা আমির মাওঃ অলিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারী প্রফেসর আব্দুল গফফার, মাওঃ মনিরুল ইসলাম বেলালী, বিএনপি নেতা সম হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, কালিগঞ্জ সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, সহ সেক্রেটারি মাওঃ আনারুল ইসলাম, ডাঃ রোকনুজ্জামান, প্রফেসর শাহজাহান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, মরহুমের বড় জামাতা এবিএম আলমগীর পিন্টু, শ্যালক মাওঃ হাফিজুল ইসলাম, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাওঃ আব্দুল হাই, ছাত্রশিবির থানা সভাপতি ইয়াছিনুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com