Breaking News

আর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : আর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ৮দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডিআরএম জেলা শাখার সভাপতি দুলাল দাশ।বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক কার্তিক দাশ, সাংগঠনিক সম্পাদক বিধান দাশ, নারী বিষয়ক সম্পাদক রিনা দাশসহ সংগঠনের নেতৃবৃন্দ।
দাবি সমূহ নিম্নরূপ: জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিরোধী বিল-২০২২ সংশোধণ পূর্বক অবিলম্বে পাশ করতে হবে।
সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা এবং চাকুরিতে চাকুরি কোটা প্রবর্তণ করতে হবে
জাতীয় জনশুমারিতে দলিত জনগোষ্ঠীকে পরিচয়ভিত্তিক পৃথকভাবে গণনা এবং স্বীকৃতি দিতে হবে
জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে ।
সকল মহানগরী ও পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাস জমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
পরিচ্ছন্নতাকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং পেশাগত স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে হবে।
জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে দলিত বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

 

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com