Breaking News

অধিকাংশ পাম্পে তেল নেই, যানবাহনের দীর্ঘ লাইন

Spread the love

ডেস্ক রিপোর্ট: সরবরাহ ঘাটতির কারণে ঢাকার বেশিরভাগ পাম্পে তেল সংকট দেখা দিয়েছে। এমনকি সরবরাহ সংকটে অনেক পাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে এ চিত্র দেখা যায়।তেলের পাম্পে তেল না থাকার নোটিস ঝুলছে। গাড়িচালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। এমতাবস্থায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কেউ অফিসগামী, কেউ জরুরি কাজে বের হয়ে পড়েছেন বিপাকে।এ বিষয়ে পাম্পমালিকরা বলছেন, ঈদের ছুটিতে দুদিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বিকেলে নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা।এর আগে, রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে দাবি করা হয়– নিরাপত্তাহীনতা ও জ্বালানি ঘাটতির কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতেও ঈদ উদযাপিত

Spread the loveডেস্ক রিপোর্ট: সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে একদিন আগেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com