
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারে সংগঠনের আয়োজনে এই সভার সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, প্রভাষক, কবি ও নাট্যকার আবদুল ওহাব আজাদ।
সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, শেখ আজিজুল হক, তৃপ্তি মোহন মল্লিক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, সহ-সভাপতি শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ময়না, কোষাধক্ষ মো. আব্দুল মজিদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশানারা, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, এবং অন্যান্য সদস্যরা।
সভায় বিগত বছরের আয়-ব্যয়, সাহিত্য সম্মেলন, মৌচাক সাহিত্য পত্রিকা প্রকাশনা উৎসব এবং অন্যান্য কার্যক্রমের পর্যালোচনা করা হয়। এছাড়াও নতুন কমিটি গঠন এবং পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে ইফতার মাহফিলসহ মৌচাক সাহিত্য পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা উন্মোচিত হয়।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দরা মৌচাক সাহিত্য পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ড এবং সাহিত্য সম্প্রসারণে নতুন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।