শাহরিয়ার কবির, পাইকগাছা: খুলনার পাইকগাছায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত শতাধিক প্রতিনিধি। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন …
Read More »খুলনা
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে নাইট গার্ডের আত্মহত্যা
শাহরিয়ার কবির: পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে সাত্তার শেখ (৪৫) নামে এক নাইট গার্ড গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাত্তার শেখ ওই এলাকার বেলায়েত শেখের ছেলে এবং স্থানীয় গজালিয়া মাদ্রাসার নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে পরিবারের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া।
Read More »স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ, পাইকগাছায় শিশুদের পাতে অনিরাপদ খাবার
পাইকগাছা প্রতিনিধি: শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ “স্কুল ফিডিং কর্মসূচি” এখন খুলনার পাইকগাছা উপজেলায় অনিয়ম ও মানহীন খাদ্য বিতরণের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কোমলমতি শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং অপুষ্টিজনিত সমস্যা কমিয়ে আনা। তবে বাস্তবে কিছু চক্রের গাফিলতি ও অনিয়মের কারণে এই মহতী উদ্যোগের সুফল …
Read More »খুলনায় এবার তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট: খুলনায় দুর্বৃত্তরা সোনা মিয়া (৩৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোনামিয়া নগরীর নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি জাতীয়তাবাদী তাঁতীদলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোনামিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠানের …
Read More »২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছে। দূর-দূরান্তে থাকা অনেকেই রোববার রাতেই খুলনায় চলে আসেন। খুলনা …
Read More »১৭ বছর পর ভোটের আমেজ, উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার—মনিরুল হাসান বাপ্পী
শাহরিয়ার কবির: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা—০৬ (পাইকগাছা–কয়রা) আসনে ভোটের উৎসব শুরু হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন—দল আমাকে মনোনয়ন দিয়েছে নির্বাচনী এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রাজনীতি ব্যক্তিগত ব্যবসা নয়—এটি জনগণের সেবা ও কল্যাণের দায়িত্ব। পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে (১৮ জানুয়ারি) রবিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। …
Read More »সুন্দরবন ভ্রমনের কথা বলে একনারীকে অপহরণ- আটক অপহরণকারী
মোংলা প্রতিনিধি: সুন্দরবনে ভ্রমনে আসা এক নারী অপহরণের ২০ দিন পর উদ্ধার। রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের কথা বলে লিমা খাতুন (১৮) নামে এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকা নিয়ে জিম্মি করা হয়। ভুক্তভোগী ওই নারী দীর্ঘ সময় বাড়িতে না …
Read More »ভাসমান বেডে হলুদের বাম্পার ফলন
বাগেরহাট প্রতিনিধিঃ জলাবদ্ধ ও নিচু জমিতে ভাসমান বেডে হলুদ চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন উপজেলার কুলিয়া ইউনিয়নের বড়ঘাট গ্রামের আদর্শ কৃষক আব্দুল হামিদ। ৩০ ফুট দৈর্ঘ্য এবং ৭ ফুট প্রস্থ একটি বেড থেকে ১০ মন হলুদ উত্তোলন করেছেন তিনি। প্রতিটি ছোপের গোড়া থেকে ৬-৭ কেজি হলুদ তোলা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে পার্টনারশিপ ইন ব্রাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন …
Read More »সরিষায় বদলে যাচ্ছে স্বপ্ন : পরিকল্পনা ও পরিশ্রমে সফল পাইকগাছার কৃষক হারুন অর রশিদ
শাহরিয়ার কবির, পাইকগাছা:শীতের সকালের কুয়াশার আড়াল ভেদ করে যখন মাঠজুড়ে ফুটে ওঠে সোনালি সরিষার ফুল, তখন সেই নান্দনিক দৃশ্যের পেছনে লুকিয়ে থাকে কৃষকের ঘাম, ধৈর্য আর প্রত্যাশার গল্প। খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের মালত গ্রামের কৃষক হারুন অর রশিদের জীবনও তেমনই এক অনুপ্রেরণার গল্প—যেখানে সঠিক পরিকল্পনা ও আধুনিক কৃষি পদ্ধতি বদলে দিয়েছে তাঁর ভাগ্য। মৃত শাহাজুদ্দীন গাজীর ছেলে হারুন অর …
Read More »পাইকগাছা–কয়রা আসনে মনিরুল হাসান পেশায় ব্যবসায়ী, কৃষিকাজেই তিনি নির্ভরশীল
শাহরিয়ার কবির: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান (বাপ্পী) নির্বাচন কমিশনে দাখিল করা শপথপূর্বক হলফনামায় নিজের আর্থিক সক্ষমতা, পেশাগত পরিচয় ও সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেছেন। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, দীর্ঘদিনের ঠিকাদারি, মৎস্য খামার পরিচালনা ও কৃষিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একটি স্থিতিশীল আর্থিক কাঠামো গড়ে তুলেছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
