Breaking News

আশাশুনি

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান: আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবঃ প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০.৩০ টায় স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিটিএ কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক শামীম হোসেনের সঞ্চালনায় …

Read More »

আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০.৩০ টায় উপজেলার গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দ্য কার্টার সেন্টার কান্ট্রি অফিস ঢাকা’র আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তত্ত্বাবধানে উপজেলা …

Read More »

বড়দলে মাদকসেবীদের মারপিটে আহত ৪ 

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বড়দলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মাদকাসক্তদের মারপিটে ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বড়দল (উত্তর পাড়া) গ্রামের মৃত নওয়াব আলী সানার ছেলে আব্দুস সবুর সানা বাদী হয়ে দাখিলকৃত এজাহার ও বাদী জানান, আমার …

Read More »

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী

মোঃ মোকাররাম বিল্লাহ: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলামের মাছের ঘের বারবার জবরদখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে “শ্রীউলা ইউনিয়নবাসী” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল …

Read More »

আশাশুনির প্রতাপনগরে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি উপজেলার প্রতাপনগরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৪ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে  সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সংবর্ধিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় মানপত্র পাঠ করেন, …

Read More »

আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের সাথে স্ত্রীর পলায়ন

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামে স্বামীর গচ্ছিত টাকা ও স্বর্নালঙ্কার হাতিয়ে নিয়ে পর পুরুষের হাত ধরে স্ত্রী উধাও হয়েগেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে স্বামী আঃ সবুর সরদার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া আতিকুর রহমান খোকন ও স্ত্রী রেশমা খাতুনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন। খরিয়াটি গ্রামের মৃত আলীমদ্দীন সরদারের ছেলে আঃ সবুর সরদার বাদী হয়ে বিজ্ঞ …

Read More »

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রবিউল বাশার

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। সোমবার (১১ মে) সকাল ১০.৩০ টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গমন করেন। শুরুতে তিনি বিভিন্ন কক্ষ পরিদর্শন ও রোগিদের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজ খবর নেন। পরে তিনি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বসে হাসপাতালের সার্বিক তথ্য গ্রহন করেন। এসময় জানাযায় …

Read More »

আম্ফানে বিধ্বস্ত সড়ক আজও অচল, বাঁশের সাঁকোই ভরসা সাত গ্রামের মানুষের

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বিধ্বস্ত হওয়ার ছয় বছর পরও সংস্কার হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের গড়ইমহল সড়ক। ভাঙা সড়কের স্থানে নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাত গ্রামের কয়েক হাজার মানুষ। দীর্ঘদিনেও স্থায়ী সংস্কার কাজ শুরু না হওয়ায় এলাকাজুড়ে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানের সময় জলোচ্ছ্বাসের তীব্র স্রোতের …

Read More »

আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার কাদাকাটিতে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। কারখানা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে স্বাস্থ্যঝুঁকি তৈরির হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ফলন্ত গাছ-গাছালি, জমির ফসল ও পরিবেশ। পরিবেশ অধিদফতরের নিষেধাজ্ঞা থাকলেও অবাধে চালিয়ে যাচ্ছে এ অবৈধ ব্যবসা। আশাশুনি উপজেলার তেঁতুলিয়া টু সোনাই রাস্তার মধ্যস্থলে তকিপুর নামক স্থানে ৪টি কয়লা তৈরির বিশেষ চুলা …

Read More »

দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার দরগাহপুর (এসকেআরএইস কলেজিয়েট স্কুল) এসএসসি পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীকে কমার্সের প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে খাদিজা পারভিন মাহি নামে এক ছাত্রী এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার রেজিস্ট্রেশন নং ২৩১৩৮৮৪১১৫, রোল নং ২৭২১৮৭। বিভাগ মানবিক। এডমিড কার্ডে মানবিক লেখা থাকলেও সে স্কুলে বাণিজ্য বিভাগে লেখাপড়া ও …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com