dainiksatkhira24

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

অনলাইন ডেস্ক: চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে। এক বার্তায় বলা হয়, গুতেরেসকে বিমানবন্দরে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। এছাড়া ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান …

Read More »

বন্ধ হতে পারে সরকারি ৬ মেডিকেল কলেজ

অনলাইন ডেস্ক: অবকাঠামো, জনবল ও গবেষণাগারের অভাব থাকায় সরকার বন্ধ করে দিতে পারে দেশের ছয় মেডিকেল কলেজ। স্বাস্থ্য বিভাগ জানায়, দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না। আর বন্ধ করে দেওয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী কোনো মেডিকেল কলেজে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এই ছয় মেডিকেল কলেজের কোনোটিতেই নেই স্থায়ী ক্যাম্পাস। সদর হাসপাতাল বা …

Read More »

ট্রাম্পের হুঁশিয়ারির পর ইয়েমেনে ব্যাপক হামলা, নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়েছে ৩১ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই এই …

Read More »

স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশের অ্যাথলেটদের কখনো অলিম্পিক গেমসের পদক ধরার সৌভাগ্য হয়নি। কিন্তু বাংলাদেশের ঝুড়িতে স্পেশাল অলিম্পিকের অনেক পদকই রয়েছে। মূল অলিম্পিকের মতো স্পেশাল অলিম্পিকেও রয়েছে সামার-উইন্টার এর দুই সিজন। এবার ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকের সিজনের গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে। গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল। শনিবার (১৫ মার্চ) ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারায়। এর আগে …

Read More »

আমার বড় ‘ক্রাশ’ ছিল যিশুদা—শোলাঙ্কি রায়

বিনোদন ডেস্ক:টালিউড অভিনেত্রী শোলাঙ্কি রায় তার জীবনের প্রথম সিনেমার প্রথম হিরোকে নিয়ে নানা গল্প শোনালেন। আর তার প্রথম জীবনের সেই হিরো হচ্ছেন যিশু সেনগুপ্ত। শনিবার (১৫ মার্চ) যিশু সেনগুপ্তের জন্মদিন। অভিনেত্রী যিশুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বললেন, জন্মদিনে যিশুদাকে নিয়ে লিখতে হলে আমাকে একটু পেছনে ফিরে যেতে হবে। কারণ আমার প্রথম ছবির নায়ক যিশুদা। ভাবলে এখনও অবাক হই। ‘বাবা, বেবি ও’ …

Read More »

আত্মসমর্পণ করলে ইউক্রেনের সেনারা প্রাণভিক্ষা পাবেন——পুতিন

আন্তজার্তিক ডেস্ক: থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তারা প্রাণভিক্ষা পাবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার এ কথা বলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, কুরস্কে পুরোপুরি ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনারা একদম অসহায় অবস্থায় পড়েছে। এই অবস্থায় তাদের প্রাণভিক্ষা দেওয়ার জন্য পুতিনের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি। নইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম গণহত্যার একটি সেখানে …

Read More »

এপ্রিলে কতটা ভয়ংকর তাপপ্রবাহের মোকাবিলায় প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট:তীব্র তাপপ্রবাহের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ভয়ংকর হিসেবে সামনে আসছে এপ্রিল মাস। গেল বছর মাসটিতে তাপমাত্রা ৭৬ বছরের রেকর্ড ভেঙেছিল। এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৩৫ দিনের তাপপ্রবাহ ছিল স্মরণকালের ইতিহাসে বিরল। বছর ঘুরে আবারও আসছে সেই ভয়ংকর এপ্রিল। ইতিমধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফরিদপুর, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের …

Read More »

ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন কবে রাজনীতির আলোচনার মধ্যে এটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া খালেদা জিয়ার অপেক্ষায় আছেন দলের নেতা-কর্মীরাও। তবে তার দেশে ফেরার ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না কেউ।তবে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ …

Read More »

আহছানিয়া মিশনের ৯০তম বর্ষপূর্তিতে সাতক্ষীরার নলতায় দিনব্যাপী নানা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিনিধি ঃ আহছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০তম বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরার নলতা শরীফে দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রাঙ্গনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন, মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর দরবার শরীফের খাদেম মৌলবি আব্দুর রাজ্জাক। সম্মেলনের উদ্বোধনী পর্বে আহছানিয়া মিশনের দীর্ঘ …

Read More »

পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল, অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৪১টি টিকা কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৯০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com