dainiksatkhira24

টেস্ট স্কোয়াডে ডাক পেলেন সাকিব, নেই তাসকিন

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজটি সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক। দলের নেতৃত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার ডেপুটি করা হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দলে প্রথমবারের মতো …

Read More »

ট্রাম্পকে নিজ দেশে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে মঙ্গলবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বুধবার (৯ এপ্রিল) দেশটির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় গাজা এবং ইয়েমেনের হুতিদের অবস্থা নিয়েও …

Read More »

মৃত শিক্ষক পদোন্নতি পেয়ে হলেন অধ্যক্ষ

অনলাইন ডেস্ক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ১৩৫ কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ তালিকায় দুজন মৃত শিক্ষকও রয়েছেন। দুজনের মধ্যে একজন হলেন ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত বাবা অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ …

Read More »

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শমী কায়সারকে জুলাই আন্দোলনে ঢাকার উত্তরা পূর্ব থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। এর আগে ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান। ওইদিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি …

Read More »

নির্বাচনের স্পষ্ট বার্তা চায় বিএনপি, ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বিএনপির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সিন্ধান্ত নিয়েছে। দলটি মনে করছে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তাতে নির্বাচন নিয়ে পরিষ্কার কোনো বার্তা নেই। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন …

Read More »

যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এ বিষয়ে একটি চুক্তি সই করতেও প্রস্তুত তারা। তবে শর্ত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত ইরান এ কথা জানিয়ে তিনি বলেছেন, আলোচনা ও চুক্তি সইয়ের জন্য …

Read More »

বিনিয়োগ সম্মেলন উদ্বোধন প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ অংশ নিয়ে তিনি এই সামিটের উদ্বোধন করেন। এসময় ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। …

Read More »

ডুমুরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

আব্দুর রশিদ: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল)  সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলার অফিসার্স ক্লাবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক ডুমুরিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ৮এপ্রিল হতে ৭মে প্রশিক্ষণে কোর্সের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা …

Read More »

বাংলাদেশিদের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞার কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক: অস্থায়ীভাবে বাংলাদেশিদের ওপর ওমরাহ, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশসহ এই তালিকায় আরও ১৩টি দেশ রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ১৪টি দেশের মানুষের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে। ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে এ দেশগুলোর কেউ …

Read More »

ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের ঘটনায় সারাদেশে গ্রেপ্তার ৪৯

অনলাইন ডেস্ক: সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের জন্য জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ইতোমধ্যে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com