নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ফান্ড আওয়ার ফিউচার” (আমাদের ভবিষৎতের জন্য আর্থিক বিনিয়োগ কর) জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর; নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি কর। এই দাবি করে সিডো সংস্থার দ্বারা পরিচালিত সাতক্ষীরার এক্টিভিস্টা সদস্যরা এবং তাদের প্লাটফর্ম একশনএইড বাংলাদেশের সহযোগিতায় “আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে ১১ এপ্রিল-২৫, শুক্রবার সকাল ৯ ঘটিকায় সাতক্ষীরা প্রেস ক্লাবের …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে ধর্মঘট
নিজস্ব প্রতিনিধি: জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহবানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই ধর্মঘটে অংশ নেন। এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। …
Read More »সাতক্ষীরায় এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (মামলা নম্বর: পিটিশন-২০৬/২৫) নারীটি আদালতে ধর্ষণের অভিযোগে একটি পিটিশন দাখিল করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোছা. মাফরোজা পারভিন এটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন এবং সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় …
Read More »গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ
শহর প্রতিনিধি : গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সাতক্ষীরা শহর ও জেলা শাখা। শুক্রবার জুমমা নামাযের শেষে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কে চত্ত্বেও সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান …
Read More »পিএসএলে আজ মাঠে নামছেন রিশাদরা
স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম সংস্করণ। রাতে উদ্বোধনী ম্যাচে দেখা হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের। এ দুই দলই পিএসএলের সবচেয়ে সফল দল। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ এরই মধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে। লাহোরও জিতেছে দুবার।এবার লাহোর কালান্দার্সে আছেন বাংলাদেশের রিশাদ হোসেনও। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে। তবে রিশাদ …
Read More »ঢাকায় আসছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ
বিনোদন ডেস্ক: পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ বাংলাদেশে আসছেন গান শোনাতে। ‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে অংশ নিতে প্রথমবারের মত ঢাকায় আসছেন তিনি। প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং এক্সকিউটিভ আল শাহরিয়ার সম্রাট গ্লিটজকে বলেছেন, শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে গান শোনাবেন আইমা। সম্রাট বলেন, ‘আমরা সবসময় এক্সক্লুসিভ” শো আয়োজন করার চেষ্টা করি। শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা …
Read More »শেষ খাবারটুকুও ফুরিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজার
আন্তজার্তিক ডেস্ক: মার্চের শুরু থেকেই গাজায় ঢোকার চেকপয়েন্টগুলো বন্ধ করে রেখেছে ইসরাইল। ফলে ঢুকতে পারছে না ত্রাণবাহী কোন ট্রাক। তাই শিগগিরই এই চেকপয়েন্টগুলো খোলা না হলে, ক্ষুধায় নিশ্চিতভাবেই মৃত্যু হবে বেশির ভাগ গাজাবাসীর। এদিকে আবাসিক ভবনে ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় আরো ৩৫ জন নিহত হয়েছে। অন্যদিকে যুদ্ধের বিরোধিতা করা বিমান বাহিনীর সদস্যদের বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরাইল। এদিকে কয়েক মাসের মধ্যে …
Read More »দেড় বছর পর সুগন্ধি চাল রপ্তানির অনুমতি
ডেস্ক রিপোর্ট:প্রায় দেড় বছর পর আবার সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে সরকার । দেশের ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার ১৫০ টন সুগন্ধি চাল রপ্তানির এই অনুমতি দেওয়া হয়েছে । আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই চাল রপ্তানি করতে হবে।গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে। প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে চাল রপ্তানির ন্যূনতম দর বেঁধে …
Read More »দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহতের ঘটনায় মামলা, দল থেকে বহিষ্কার ১৬
ডেস্ক রিপোর্ট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দু পক্ষের সংঘর্ষে দলীয় কর্মী সাইজ উদ্দিন নিহতের ঘটনার তিন দিন পর রায়পুর থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তার ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় দলের ১৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা …
Read More »বিএনপি নেতার বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতার বাড়িতে হামলার অভিযোগ
ডেস্ক রিপোর্ট: নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের একটি মাদ্রাসা সুপারকে মারধর করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হেফাজতে ইসলামের এক নেতার বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার বাড়ি ঘরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের ছোট গরদী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নেতার নাম আবুল কালাম আজাদ রেনু মিয়া। তিনি …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
