dainiksatkhira24

ট্রাম্পের শুল্কনীতি আটকে দিলো যুক্তরাষ্ট্রের আদালত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে, যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট …

Read More »

টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই হারলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরেছে টাইগাররা। বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে টাইগাররা। এর …

Read More »

১২ লাখ টাকা দাবি করে হিরো আলমের বিরুদ্ধে মামলা করলেন রিয়ামণি

বিনোদন ডেস্ক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়ামণি। সোমবার (২৬ মে) পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণপোষণের জন্য ১২ লাখ টাকা দাবি করে এই মামলা করেন তিনি। এ প্রসঙ্গে রিয়ামণি বলেন, ‘আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে, মিডিয়ায় এমনটা বলে বেড়াচ্ছে। কিন্তু আমি এখনো তেমন কোনো কাগজ হাতে পাইনি।’ তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত …

Read More »

চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিল করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, বিশেষত, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে বা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীরা আমাদের নজরে রয়েছেন। এ ছাড়া চীন এবং হংকং থেকে ভবিষ্যতের ভিসা আবেদনকারীদের পরীক্ষা-নিরীক্ষা …

Read More »

২০২৫ সালে ৭০ লাখ চাকরি কমার আশঙ্কা

অনলাইন ডেস্ক: ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ চাকরি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) তাদের সর্বশেষ ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক’ ডাব্লিউইএসওর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার (২৮ মে) গণমাধ্যমে এ প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জন্য চাকরির বৈশ্বিক সংকোচন অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ একাধারে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং …

Read More »

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার। ডিওজির’র প্রধান হিসেবে মাস্কের ভূমিকা ছিল সরকারি ব্যয় সংকোচন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা। মাস্ক এই পদে ‘স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি’ হিসেবে নিযুক্ত থাকার কথা ছিলো ১৩০ দিন, যার মেয়াদ ৩০ মে পর্যন্ত। মাস্কের নেতৃত্বে ডিওজি প্রায় ২ …

Read More »

চট্টগ্রামে মানববন্ধনে হামলা, নারীকে লাথি মারার ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক: জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রজোটের অন্তত ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন, যাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কর্মসূচি শুরুর পরপর সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগবিরোধী ঐক্য। বিকাল সাড়ে …

Read More »

নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরায় আম ভর্তি ট্রাক উল্টে ব্যবসায়ির মৃত্যু

রঘুনাথ খাঁ: নিয়ন্ত্রণ হারিয়ে আম ভর্তি ট্রাক উল্টে যাওয়ায় এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের চিংড়িখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম- শহীদুল ইসলাম। তিনি যশোর জেলার শার্শা থানাধীন কায়বা গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে। প্রত্যক্ষদর্শী লাবসা গ্রামের সোহরাব হোসেন ও মৃতের স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫-০৭৭৪) আম …

Read More »

‘সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়’

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের …

Read More »

মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আলী হোসেন একজন বীরমুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তার ব্রেইন হেমারেজ, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com