Breaking News

dainiksatkhira24

সাতক্ষীরায় ভিভো ফ্লাকসিপ স্টোর এন্ড সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভিভো ফ্লাকসিপ স্টোর এন্ড সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে শহরের তুফান ডেন্টাল ক্লিনিক সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভিভো ফ্লাকসিপ স্টোর এন্ড সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় ভিভো ফ্লাকসিপ স্টোর এন্ড …

Read More »

পাটকেলঘাটায় ভূমি অফিসের নাজির তপন কুমারে বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধিঃসাতক্ষীরার পাটকেলঘাটার ভূমি অফিসের নাজির তপন কুমারে বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে । এমন অভিযোগের সত্যতা খুঁজতে প্রথমে পাটকেলঘাটা,ইসলামকাটি, ও নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসকে টার্গেট করে অনুসন্ধানী সাংবাদিকেরা। সরজমিনে গেলে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে গ্রাহক সেজে অনুসন্ধান করলে বেরিয়ে আসে পাটকেলঘাটা, ইসলামকাটি, নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের মিউটেশন বানিজ্যের রহস্য। সেখানে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাম পত্তন বাবদ সরকারি …

Read More »

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে। রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ …

Read More »

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

অনলাইন ডেস্ক: চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে। এক বার্তায় বলা হয়, গুতেরেসকে বিমানবন্দরে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। এছাড়া ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান …

Read More »

বন্ধ হতে পারে সরকারি ৬ মেডিকেল কলেজ

অনলাইন ডেস্ক: অবকাঠামো, জনবল ও গবেষণাগারের অভাব থাকায় সরকার বন্ধ করে দিতে পারে দেশের ছয় মেডিকেল কলেজ। স্বাস্থ্য বিভাগ জানায়, দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না। আর বন্ধ করে দেওয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী কোনো মেডিকেল কলেজে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এই ছয় মেডিকেল কলেজের কোনোটিতেই নেই স্থায়ী ক্যাম্পাস। সদর হাসপাতাল বা …

Read More »

ট্রাম্পের হুঁশিয়ারির পর ইয়েমেনে ব্যাপক হামলা, নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়েছে ৩১ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই এই …

Read More »

স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশের অ্যাথলেটদের কখনো অলিম্পিক গেমসের পদক ধরার সৌভাগ্য হয়নি। কিন্তু বাংলাদেশের ঝুড়িতে স্পেশাল অলিম্পিকের অনেক পদকই রয়েছে। মূল অলিম্পিকের মতো স্পেশাল অলিম্পিকেও রয়েছে সামার-উইন্টার এর দুই সিজন। এবার ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকের সিজনের গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে। গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল। শনিবার (১৫ মার্চ) ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারায়। এর আগে …

Read More »

আমার বড় ‘ক্রাশ’ ছিল যিশুদা—শোলাঙ্কি রায়

বিনোদন ডেস্ক:টালিউড অভিনেত্রী শোলাঙ্কি রায় তার জীবনের প্রথম সিনেমার প্রথম হিরোকে নিয়ে নানা গল্প শোনালেন। আর তার প্রথম জীবনের সেই হিরো হচ্ছেন যিশু সেনগুপ্ত। শনিবার (১৫ মার্চ) যিশু সেনগুপ্তের জন্মদিন। অভিনেত্রী যিশুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বললেন, জন্মদিনে যিশুদাকে নিয়ে লিখতে হলে আমাকে একটু পেছনে ফিরে যেতে হবে। কারণ আমার প্রথম ছবির নায়ক যিশুদা। ভাবলে এখনও অবাক হই। ‘বাবা, বেবি ও’ …

Read More »

আত্মসমর্পণ করলে ইউক্রেনের সেনারা প্রাণভিক্ষা পাবেন——পুতিন

আন্তজার্তিক ডেস্ক: থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তারা প্রাণভিক্ষা পাবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার এ কথা বলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, কুরস্কে পুরোপুরি ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনারা একদম অসহায় অবস্থায় পড়েছে। এই অবস্থায় তাদের প্রাণভিক্ষা দেওয়ার জন্য পুতিনের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি। নইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম গণহত্যার একটি সেখানে …

Read More »

এপ্রিলে কতটা ভয়ংকর তাপপ্রবাহের মোকাবিলায় প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট:তীব্র তাপপ্রবাহের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ভয়ংকর হিসেবে সামনে আসছে এপ্রিল মাস। গেল বছর মাসটিতে তাপমাত্রা ৭৬ বছরের রেকর্ড ভেঙেছিল। এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৩৫ দিনের তাপপ্রবাহ ছিল স্মরণকালের ইতিহাসে বিরল। বছর ঘুরে আবারও আসছে সেই ভয়ংকর এপ্রিল। ইতিমধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফরিদপুর, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com