Breaking News

dainiksatkhira24

আশাশুনির কাপসন্ডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতেন্ত্রর প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শনিবার বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কাপসন্ডা মৎস্য সেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। আলোচনা সভায় প্রধান অতিথি …

Read More »

সাতক্ষীরায় বিজিবির  অভিযানে  ভারতীয় গরুসহ পাঁচ লক্ষ টাকার মালামাল আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১ টি ভারতীয় গরুসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । শনিবার সকালে জেলার কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা …

Read More »

সুন্দরবন প্রেসক্লাবের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রদান

শ্যামনগর প্রতিনিধি:সুন্দরবন প্রেসক্লাবের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রদান করেন জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)। শনিবার (৩১শে মে) বিকাল ৪ টায় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন এর হাতে সিসি ক্যামেরা তুলে দেন। জেলেখালি ভাই ভাই সংঘের সিনিয়র সদস্য- আব্দুর রশিদ।এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাসুম বিল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক, স,ম ওসমান গনি সোহাগ …

Read More »

জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

গাজী হাবিব: সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় সীমান্তবর্তী জনসাধারনের স্বাস্থ্য সেবার নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি। শনিবার (৩১ মে) সকাল ৮ টা থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় ঘোনা বিওপিতে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।মেডিকেল ক্যাম্পেইনে ঘোনা বিওপির আওতাধীন বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা …

Read More »

 বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার, বিপাকে বনজীবীরা

রঘুনাথ খাঁ ঃ পহেলা জুন থেকে ৩১শে আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।এর ফলে বিপাকে পড়েছে সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষেরা। জীববৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবন ভ্রমণ, মাছ-কাঁকড়া শিকার ও মধু আহরণ সহ সব ধরনের অনুমতি বাতিল করা হয়েছে। ৯২ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গেছে ।তবে এ নিষেধাজ্ঞায় বনের ওপর নির্ভরশীল জেলে, ট্যুর অপারেটর …

Read More »

সাতক্ষীরায় ছাত্র-ছাত্রীর অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করে বিপাকে শিক্ষক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ছাত্র-ছাত্রীর অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করে বিপাকে পড়েছেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান। শিক্ষকের প্রতিবাদে নিজেরা সংশোধন না হয়ে উল্টো ওই শিক্ষককে ফাঁসাতে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধনসহ অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। শনিবার (৩১ মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বল্লী মো. মুজিবুর …

Read More »

পাকিস্তানে তাণ্ডব: ব্যাংক লুট, ভবন-থানায় আগুন, এডিসিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুরাবে নিজ বাসভবনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিদায়াতুল্লাহ বুলেদিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সেই সঙ্গে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি শহরটিতে তাণ্ডব চালিয়েছে। খবর দ্য নিউজের। শুক্রবার (৩০ মে) প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা সুরাবের কয়েকটি সরকারি কার্যালয়, একটি থানা জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া একটি ব্যাংক লুট করেছে। সরকারি মুখপাত্র শহিদ রিন্দ সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বুলেদির নিহতের …

Read More »

সৌদি আরবে ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক: সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৯ মে মৃত্যুবরণ করেছেন গাজীপুর, মাদারীপুর ও জয়পুরহাটের তিনজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন নয়জন ও মদিনায় ছয়জন। শনিবার (৩১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা …

Read More »

মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজির গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অতিরিক্ত ডিআইজির মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। শুক্রবার (৩১ মে দিবাগত) রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়ে ভুক্তভোগী নাজমুল আলম জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন। তাদের …

Read More »

চাহিদার চেয়ে পশুর সংখ্যা বেশি থাকায় প্রত্যাশিত লাভ নিয়ে দুশ্চিন্তায় সাতক্ষীরার খামারিরা

ডেস্ক রিপোর্ট: কোরবানির ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে সাতক্ষীরার পশুর খামারগুলো। ভোর থেকে রাত অবধি গরুর গোসল, খাবার তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে এবার চাহিদার চেয়ে পশুর সংখ্যা বেশি থাকায় প্রত্যাশিত লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক খামারি। সেই সঙ্গে ভারতীয় গরুর অনুপ্রবেশের শঙ্কায় খামারিরা। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবারের ঈদুল আজহায় সাতক্ষীরায় কোরবানির পশুর চাহিদা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com