আবু সাইদ বিশ্বাস : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে …
Read More »dainiksatkhira24
কুমিল্লা-৪ আসনটি এনসিপির
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় হাসনাত বলেন, ‘আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা মেম্বার ইলেকশনেও পাস করবো না, জামানত বাজেয়াপ্ত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই …
Read More »নতুন চমক অর্চিতা স্পর্শিয়ার
বিনোদন ডেস্ক: কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ এবার আরও রঙিন ও চমকপ্রদ হয়ে উঠেছে। ব্যাচেলর ফ্ল্যাটে কাবিলা, হাবু, পাশাদের পাশাপাশি দেখা মিলছে জাকিরের, আর এবার নতুন চরিত্রের যোগে দর্শকদের অপেক্ষা করছে বিশেষ বিস্ময়—অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা বলছেন, এই চরিত্রটি দর্শকদের জন্য বিশাল চমক হবে। কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নির্মাতা এই চমকের ইঙ্গিত …
Read More »ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো ফ্রান্স
স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের জার্সিতে ধারাবাহিক ফর্মে থাকা কিলিয়ান এমবাপে জাতীয় দলেও ছন্দ হারাচ্ছেন না। ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করে দেশকে ৪-০ ব্যবধানে বড় জয় এনে দেন। একইসঙ্গে নিশ্চিত হলো ২০২৬ বিশ্বকাপের টিকিট। পেশাদার ক্যারিয়ারের ৪০০তম গোল স্পর্শের পথেও এগোলেন তিনি। ম্যাচ শুরুর আগে স্মরণ করা হয় ২০১৫ সালে ফ্রান্সে জঙ্গী হামলায় নিহত …
Read More »কেন পুতিনকে রাজি করাতে পারছেন না?ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্রুত উত্তেজনা বেড়েছে— যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে, অন্যদিকে ক্রেমলিন পরীক্ষা করেছে তাদের নতুন পারমাণবিক শক্তি চালিত বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পোসাইডন আন্ডারওয়াটার ড্রোন। উভয় দেশই বলেছে, তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে। উভয় দেশ যে কেবল হুমকি দিচ্ছে এমন না, বরং স্থলভাগেও যুদ্ধ অব্যাহত …
Read More »শহীদ জিয়াকে নিয়ে মাসব্যাপী ভিডিও নির্মাণ প্রতিযোগিতা
ডেস্ক রিপোর্ট: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫’ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এক মাসব্যাপী ভিডিও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বিএনপি পার্টি অফিসের সেমিনার কক্ষে জাতীয়তাবাদের পাঠশালা ও ‘৭ নভেম্বর প্রজন্ম’ এর আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির সিনিয়র …
Read More »মানিকগঞ্জে স্কুলবাসে আগুন
ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে সড়কের পাশে থেমে রাখা একটি স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) এ ঘটনায় গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। চালক তাজেস খানের বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। পুলিশ জানায়, …
Read More »বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি : কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার আজিজুর রহমানের সভাপতিত্বে ডায়াবেটিস এসোসিয়েশনের কোষাধক্ষ্য আলহাজ্ব মো. দ্বীন আলী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের …
Read More »আশাশুনিতে কৃষিনীতি বাস্তবায়নে অ্যাডভোকেসী সভা
জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নের জন্য অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ান ইউনিয়ন ও ট্রেড ক্রাফট এক্সেঞ্জ এর অর্থায়নে বাংলাদেশ ইনভারনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী মুরতাজুল …
Read More »আনুলিয়াতে ফ্রেন্ডশীপ-নবপল্লব প্রকল্পের দুর্যোগ সহনশীল ঘরের উপকরন বিতরন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৬ গ্রামের ৩০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেকে ৮টি কংক্রিটের খুটি, ৭ টি ঢেউটিন ও ১ সেফটি করে কাঠের বাতা ও পেরেক, তারকাটা, জিআইতার বিতরন করা হয়েছছে। বৃহস্পতিবার সকালে আনুলিয়ায় এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। UK International Development এর আর্থিক সহযোগিতায় ফ্রেন্ডশীপ— নবপল্লব প্রকল্পটি কেয়ার বাংলাদেশের কনসোডিয়াম পার্টনারের মাধ্যমে উপকুলীয় এলাকার মানুষের দুর্যোগ …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
