Breaking News

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে একনলা বন্দুক ও তাজা কার্তুজ উদ্ধার

Spread the love

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাউন্দে নদী সংলগ্ন সুন্দরবন এলাকায় বিশেষ অভিযানে একনলা একটি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন, কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩০ জুলাই বুধবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের জন্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১টি একনলা বন্দুক এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, আজ বৃহস্পতিবার জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com