সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পালন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান পালন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন ও মাদক বিরোধী থিম সং এবং সংশ্লিষ্ট ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ জুলাই সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী শহীদদের কথা ও আহত ছাত্রদের পঙ্গুত্ব জীবনের চিত্র তুলে ধরা হয়। এবং মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বিষয় উপস্থাপন করা হয়। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বাবলু স্বর্ণকার, মোঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক সম ওয়ালিদুর রহমান, সুদর্শন রপ্তান, মোঃ মনিরুজ্জামানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com