Breaking News

জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে সাতক্ষীরায় বৃক্ষ রোপণ

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে সাতক্ষীরায় বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা কৃষক দলের আয়োজনে রবিবার সকালে শহরের নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রাণ সায়ের খালধারে বৃক্ষ রোপণ কর্মসূচিতে জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু,
সদর থানার আহবায়ক আনারুল ইসলাম,তালা উপজেলার আহবায়ক জাহাঙ্গীর হোসেন,দেবহাটা উপজেলার আহবায়ক শফিকুল ইসলাম,সদর থানার সদস্য সচিব ছাইলু রহমান বিশ্বাস,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজ্জা অর্ঘ্য সহ আরো অনেকে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com