Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে সাড়ে বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।শনিবার দিনভর জেলার কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া, ঘোনা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, তলুইগাছা থেকে এসব মালামাল আটক করা হয় । শনিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকাডাঙ্গা থেকে ৪,২৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা থেকে ২,৪৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ , চান্দুরিয়া থেকে ২,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ১৬,০০০/- টাকা মূল্যের ভারতীয় বাশমতি চাউল,কালিয়ানী থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঝাউডাঙ্গা ১৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটকৃত ভারতীয় মালামালের মূল্য বারো লক্ষ ছেচল্লিশ হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com