বিজিবির অভিযানে মাদক সহ ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি  : চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।সোমবার দিনভর অভিযান চালিয়ে জেলার কাকডাঙ্গা, মাদরা, কুশখালী, চান্দুরিয়া, কালিয়ানী, তলুইগাছা, পদ্মশাখরা ও সুলতানপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়িান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুর হক ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করা হয় । এছাড়াও, কাকডাঙ্গা থেকে ১লক্ষ ৯৭ হাজার টাকা মূল্যের শাড়ি ও ঔষধ,মাদরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ , চান্দুরিয়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কালিয়ানী থেকে ১লক্ষ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, পদ্মশাখরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং সুলতানপুর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত মালামাল আটককৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ সাতাত্তর হাজার টাকা ।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com