ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র

Spread the love

আন্তজার্তিক ডেস্ক: ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২০ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যা সমাধানের উপায় নিয়ে তারা আলোচনা করেছেন। ল্যামি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে রুবিওর মুখপাত্রের মতে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না- এই বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন। এর আগে হোয়াইট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com