শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি  : মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় । জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, শহর ছাত্রদলে সদস্য সচিব শাহিন ইসলাম প্রমুখ। এ সময় জেলা ব্যাপি কয়েক হাজার দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয় । অনুষ্ঠানে জেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com