Breaking News

নুনগোলা আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. আবদুল ওহাব আজাদকে শুভেচ্ছা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের এন.বি.বি.কে (নুনগোলা) আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও নাট্যকার, মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদ। তাঁর এ অর্জনে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্ব অভিনন্দন জানিয়েছেন। মৌচাক সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সভাপতি ডা. আবুল কালাম বাবলা, প্রধান উপদেষ্টা ডা. মো. আব্দুল বারী, উপদেষ্টা আব্দুর রব ওয়াছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, তৃপ্তিমোহন মল্লিক, শেখ আজিজুল হক, সহ-সভাপতি আবুল হোসেন আজাদ ও শেখ মুশফিকুর রহমান মিল্টন। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মছরুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুছা করিম, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল হক রাজ্জাক, পত্রিকা সম্পাদক মো. রফিকুল বারী, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা শাহানা জামান, সহ মহিলা সম্পাদিকা গুলশান আরা এবং সদস্য মনিরুজ্জামান মুন্না, মো. শাফিউল আলম, শাম্মী আক্তার রিতা, হযরত আলী ও মিফতাহুল জান্নাত। অন্যদিকে জেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকেও অধ্যাপক আজাদকে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি শহীদুর রহমান, সম্পাদক ম. জামান, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ও সাহিত্য সম্পাদক শাহাবুদ্দীন। এছাড়া মাসিক সাহিত্যপাতার সভাপতি সাকিবুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন সাহিত্য সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com