Breaking News

সাতক্ষীরায় টিভিএস মোটরসাইকেল ডিলার পয়েন্টের উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় এমবি মোটরস্ এ টিভিএস মোটরসাইকেল ডিলার পয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে শহরের ইটাগাছাস্থ কালিগঞ্জ সড়কের এমবি মোটরস্ এ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে টিভিএস ডিলার পয়েন্টের উদ্বোধন করেন টিভিএস এর সিও বিপ্লব কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভিএস কান্ট্রি ম্যানেজার কৃষ্ণ রামাকৃষাণ, বিজনেন্স হেড অফ অভিজিৎ দে, ন্যাশনাল সেলস্ ম্যানেজার মো. আতিকুর রহমান, বিজনেন্স হেড অফ সার্ভিস সুমিত্র চক্রবর্তী, এমবি মোটরস্ এর প্রোপাইটার মহসিন আলী প্রমুখ। তিতা কেটে উদ্বোধন শেষে ডিলার পয়েন্টে কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন এমবি মোটরস্ এর গোলাম রব্বানী, মো. জাহাঙ্গীর আলম, মহিদ বিশ্বাস, জহিরুল ইসলাম তানিন প্রমুখ। টিভিএস ডিলার পয়েন্ট উদ্বোধন পূর্বে একটি মোটরসাইকেল র‍্যালির মধ্য দিয়ে টিভিএস মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com