Breaking News

সাতক্ষীরায় দলিল লেখকগণের কাজের দক্ষতা বৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

Spread the love

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অধীন দলিল লেখকগণের কাজের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর সাব-রেজিস্ট্রার এর কার্যালয় সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু, আশাশুনি সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা। প্রশিক্ষণার্থী হিসেবে সাতক্ষীরা দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ ১০১ জন দলিল লেখক দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ কর্মশালায় দলিল লিখন, সম্পাদন, শিরোনাম, পক্ষগণের পরিচয়, সম্পত্তি স্বত্বের বর্ণনা, মালিকানার পরিমান, সম্পাদনের তারিখ, সম্পত্তির বর্ণনা ও তফশিল পরিচয়, নকশা, মূল্য সংক্রান্ত তথ্য, কৈফিয়ৎ, প্রত্যয়নসহ দস্তখত, স্বাক্ষী ও শনাক্তকারী, দলিল লেখকদের পরিচয়, হলফনামাসহ তল্লাশ ও পরিদর্শন দলিল গ্রহণ, রশিদ ও দলিল বিতরণ এবং দলিল ফেরত প্রদান ব্যবহারীক সমস্যা ও সমাধান বিষয়ে এবং দলিল লেখকদের আচার, আচরণ, শৃঙ্খলা, কার্য পরিধি ও দায়-দায়িত্ব বিভিন্ন রেকর্ড দলিলের প্রকারভেদ বিষয়ে প্রশিক্ষণ দেন সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com