Breaking News

বাংলাদেশ মহিলা পরিষদের উত্তর কাটিয়ায় পাড়া কমিটি গঠন

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীলা জেলা শাখা উত্তর কাটিয়ায় নারীর মানবাধিকার রক্ষা ও নারীর মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য সাগরিকা খাতুন কে আহবায়ক ও মুন্নি বেগম কে সদস্য সচিব করে ২৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র। আলোচনা সভায় উপস্থিত ছিলেন লিগ্যাল এইড সম্পাদক (ভারপ্রাপ্ত) নাছিমা নাসরিন, ব্রাঞ্চ কিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ।আলোচনা সভায় বক্তরা বলেন, নারীরা আজ সমাজের নানা ক্ষেত্রে পিছিয়ে আছে। নারীরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নারীদের কাজের কোন মর্যাদা আজও নারী সমাজ পায়নি। এ সকল কাজের মর্যাদা পেতে হলে প্রথমে নারীদের কে শিক্ষিত হতে হবে। আর এ জন্য নারীদ্রে এগিয়ে আসতে হবে। নারীদের অধিকার নারীদেরকেই অর্জন করতে হবে। নারীকে আলোতে বেরিয়ে আসতে হবে। প্রতিটা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহন করতে হবে।তবেই নারীরা তাদের প্রাপ্য অধিকার পাবে, সমাজে মাথা উঁচু করে দাড়াতে পারবে। পরিবার ও সমাজে নারীদের মর্যাদা ফিরে পাবে। নারীকে পরিবারের বোঝা নয় পরিবারের অংশ ভাববে। নারীকে পূর্ণ নয় মানুষ হিসেবে মর্যাদা পাবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com