Breaking News

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৪-২৫ সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা ও নবগঠিত জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখে। মুস্তাফিজ -সাবিনাসহ সাতক্ষীরার ক্রীড়ামোদী সন্তানেরা বিশ্বের দরবারে সাতক্ষীরা সুনাম ধরে রেখেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, বিসিবির কোচ মুফাচ্ছিনুল তপু, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. জাহিদ হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ক্রীড়াবিদ মো. লিয়াকত হোসেন (অরুন), ক্লেমন ক্রিকেট একাডেমির পরিচালক মো. ইকরামুল ইসলাম লালু প্রমুখ। সাতক্ষীরা জেলা অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। বাছাই শেষে ৪০ জনকে অ্যাথলেটিকস প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com