Breaking News

কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে কুরাইশী নামে দুই বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।সোমবার বেলা একটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নেঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

About dainiksatkhira24

Check Also

কালিগঞ্জে মব সৃষ্টির মাধ্যমে সুমাইয়া হত্যা গ্রেপ্তারকৃত তিনজনকে রিমাণ্ডের আবেদন

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাজলা – কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com