Breaking News

কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত সুভাষ চন্দ্র দাশ, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আজমল হোসাইন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এরশাদ আলী। সহকারী শিক্ষক জি এম গাউসুল আলমের সঞ্চালনায় সভায় স্কুলের শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com