Breaking News

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Spread the love

শাহ জাহান আলী মিটন:ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু জাফর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে সেদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এই দিনের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্যাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অগ্রণী সেনা নায়ক: মুমিনুর রহমান মুকুল

Spread the loveশাহ জাহান আলী মিটন:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com