Breaking News

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের র‍্যালি

Spread the love

নিজস্ব প্রতিনিধি:ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখা।শনিবার (৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ র‍্যালিটি বের করা হয়।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন, তালা উপজেলা জাসাসের আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব রাসেল হোসেন এবং কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান।এছাড়াও তালা উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া, আশরাফ হোসেন, গাজী আব্দুর রশিদ, সোফিয়ার রহমান ও মোঃ আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ ৭ই নভেম্বরের ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অগ্রণী সেনা নায়ক: মুমিনুর রহমান মুকুল

Spread the loveশাহ জাহান আলী মিটন:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com