Breaking News

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, ফেনসিডিল ও শুল্ক ফাঁকির ভারতীয় ওষুধ জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে কোস্ট গার্ড। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য ও ভারতীয় ওষুধ জব্দ করেন।

শুক্রবার কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে পরিচালিত অভিযানে ১৪ বোতল ফেনসিডিলের পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পাওয়া যায়।

জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওই কর্মকর্তা।

মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

About dainiksatkhira24

Check Also

ভারত থেকে ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নাগরিক

Spread the love আঃজলিল: ভারত থেকে ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com