Breaking News

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the love

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শহরের বাইপাস সড়কের কামালনগরস্থ এলাকায় হাসান গ্রুপের আয়োজনে হাসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোঃ আবু হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, মইনুল হক তানভীর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুল সবুর, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজরিন আহমেদ চিশতী, সাতক্ষীরা ক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, তুফান কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ তানজিম কালাম তমাল, বিশিষ্ট ব্যবসায়ী সাফিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমূখ। আলোচনা সভা শেষে হাসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরআবু হাসানের পিতা ও মাতা ফিতা কেটে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য আলেম ওলামা এবং হাসান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এসকে মাহবুব এলাহী। উদ্বোধনী দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

Spread the loveমো.হাফিজুল ইসলাম :”সৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com